ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

যুব বিশ্বকাপ: কানাডাকে হারিয়ে প্রথম জয় বাংলাদেশের

#

ক্রীড়া প্রতিবেদক

২১ জানুয়ারি, ২০২২,  3:32 PM

news image

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এবারের বিশ্বকাপ যাত্রাটা একদম শুভ হয়নি। নিজেদের প্রথম ম্যাচেই ইংলিশ যুবাদের সামনে মুখ থুবড়ে পড়ে তারা। এতে সুপার লিগে যাওয়ার স্বপ্নে কিছুটা বাধার মুখে পড়ে টাইগার যুবারা। অবশেষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে কানাডাকে ৮ উইকেট ও ১১৯ বল হাতে রেখে পরাজিত করে সেই আশা বাঁচিয়ে রাখল রাকিবুল হাসানের দল। জয়ের মূল ভীতটা আগেই সেরে রেখেছিলেন বোলাররাই। বিশেষ করে রিপন মন্ডল ও এসএম মেহরবের বোলিংয়ে কানাডা ৪৫ ওভার ব্যাট করে গুটিয়ে যায় ১৩৬ রানে। বাংলাদেশের পক্ষে রিপন মন্ডল ও মেহেরাব হোসেন অহীন নেন সমান ৪টি করে উইকেট। বাকি দুটি নেন আশিকুর জামান।  ১৩৭ রানের লক্ষ্য খেলতে নামা বাংলাদেশ ইফতেখার হোসেন ইফতির ফিফটি ও প্রান্তিক নওরোজ নাবিল ৩৩ রানের ইনিংসের সুবাদে ৩০.১ ওভারেই ৮ উইকেটের জয় তুলে নেয়।

এই জয়ের ফলে সুপার লিগের আশা বেঁচে রইল টাইগার যুবাদের। বৃহস্পতিবার অবশ্য টস জিতে ব্যাটিংয়ে নেমে কানাডার শুরুটা মন্দ হয়নি। পাওয়ার প্লের ১০ ওভারে তারা কোন উইকেট না হারিয়ে ৩৪ রান সংগ্রহ করে ফেলে। তবে ১১তম ওভারের প্রথম বলে রিপনের বলে জাশ শাহের বিদায়ের পর কানাডা শিবিরে ফাটল ধরে। সেখানে এক প্রান্তে অনুপ চাকমা দাঁড়িয়ে থাকলেও তাকে যোগ্য সহযোগিতা কেউ করতে পারেনি। শেষ অনুপ ১১৭ বল মোকাবিলা করে ৬৩ রান করে ফেরেন। অনুপের বিদায়ের পর মাত্র ১০ রানে বাকি দুই উইকেটের পতন ঘটে।  জবাবে ব্যাট করতে নেমে এদিনও উদ্বোধনী জুটি বাংলাদেশকে সাফল্য এনে দিতে ব্যর্থ হয়। দলীয় ২৬ রানে ওপেনার মাহফিজুল ইসলাম আউট হন ১২ রান করে। এরপর দ্বিতীয় উইকেটে ইফতেখার হোসাইন ও প্রান্তিক নওরোজ ৭৬ রানের জুটি গড়েন। প্রান্তিক ৫২ বলে ৩৩ রান করে আউট হলেও অন্যপ্রান্ত আগলে রাখেন ইফতেখার। শেষ পর্যন্ত ৮৯ বলে অপরাজিত ৬১ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন ইফতেখার। আইচ মোল্লা ২৬ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। ৮ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম