ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন

যুবদল-ছাত্রদলের দুই সদস্য বহিষ্কার

#

০১ অক্টোবর, ২০২৪,  5:00 PM

news image

রাজশাহীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাবেক যুবদল ও সাবেক ছাত্রদল নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে মহানগর বিএনপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজশাহী আঞ্চলিক শিক্ষা ভবনে অবৈধভাবে তালা ঝুলানো এবং সরকারি কর্মকর্তা, বিভাগীয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষার রাজশাহীর পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ ব্যানার্জীকে প্রাণ নাশের হুমকি এবং তাকে অফিস থেকে বের করে দেয়ার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ ও রাজশাহী কলেজ সাবেক সাধারণ সম্পাদক তোরাব আলী পারভেজকে বিএনপির প্রাথমিক সব সদস্য পদ থেকে অস্থায়ী বহিষ্কার করা হলো। রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুনুর রশীদ মামুন এই সিদ্ধান্ত গ্রহণ করেন এবং পরবর্তী পদক্ষেপ নেয়ার জন্য কেন্দ্রীয় দপ্তরে প্রেরণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম