ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

যুদ্ধাপরাধ : ময়মনসিংহের ৫ আসামির রায় আজ

#

নিজস্ব প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি, ২০২৩,  4:38 PM

news image

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের পাঁচজনের বিষয়ে আজ রায় ঘোষণা করা হবে। সোমবার (২০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করবেন। আসামিরা হলেন- মো. হরমুজ আলী, মো. আব্দুস সাত্তার, খন্দকার গোলাম রব্বানী, খন্দকার গোলাম ছাব্বির আহমাদ ও মো. ফখরুজ্জামান। এদের মধ্যে খন্দকার গোলাম ছাব্বির ও মো. ফখরুজ্জামান পলাতক। বাকিরা কারাগারে। ২০১৫ সালের ১৯ মে মুক্তিযোদ্ধা আবদুর রহমানের স্ত্রী রহিমা খাতুন এ মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দুই বছর তদন্তের পর আটজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করেন। পরে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ২০১৯ সালের ২৭ মে এ মামলার বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। মামলার আট আসামির মধ্যে কারাবন্দী থাকা অবস্থায় তিনজনের মৃত্যু হয়। তারা হলেন এম এ হান্নান ও তার ছেলে রফিক সাজ্জাদ এবং মিজানুর রহমান মন্টু। বাকি পাঁচজনের বিষয়ে আজ রায় ঘোষণা করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম