ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে ফের সংঘর্ষ, আজারবাইজান-আর্মেনিয়া সীমান্ত বন্ধ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ নভেম্বর, ২০২১,  8:19 PM

news image

যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে ফের সংঘর্ষে জড়িয়ে পড়েছে দুই প্রতিবেশী আজারবাইজান ও আর্মেনিয়া। এতে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার আবারও সংঘাত ছড়িয়ে পড়েছে আজারবাইজান-আর্মেনিয়ার কারাকিলিস সীমান্তে। এতে বেশ কয়েকজন আর্মেনিয়ান সেনা নিহত ও কয়েকজন বন্দি হয়েছেন আজারবাইজানের সেনাদের হাতে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আবারও যাতে সংঘর্ষের ঘটনা না ঘটে, এ জন্য দুই দেশের সব সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। খবর আনাদোলুর। সীমান্তে শান্তি ফেরাতে এরই মধ্যে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনইয়ানের সঙ্গে আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কালবাজার ও লাচিন সীমান্তে প্রথমে উসকানিমূলক হামলা চালায় আর্মেনীয় বাহিনী। এতে দুই আজারি সেনাসদস্য গুরুতর আহত হন। এর জবাব দিতে পাল্টা হামলা চালায় আজারবাইজান। সূত্র : আনাদোলুর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম