ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রে রোহিঙ্গা অভিবাসীর গুলিতে বাংলাদেশি নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ মার্চ, ২০২২,  4:31 PM

news image

ছবি : সংগৃহীত
বাকিতে লটারি বিক্রি না করায় জার্জিয়ায় এক রোহিঙ্গার গুলিতে আলিত্যা কুমার আকাশ (৩২) নামে এক বাংলাদেশি খুন হয়েছেন। গত ৪ মার্চ (শুক্রবার) রাত ১০টার দিকে জর্জিয়ার ডি-ক্লাব কাউন্টির ক্লার্কস্টন শহরে এ ঘটনা ঘটে। জর্জিয়ার ক্লার্কস্টন পুলিশ জানিয়েছে, রাত ১০টার দিকে স্টপ অ্যান্ড সেভ ফুড মার্টে মোহাম্মদ জহির বিন মোহাম্মদ ফজল (৬০) নামের এক ক্রেতা তর্কের সময় ৩২ বছর বয়সী দোকান কর্মচারীর বুকে গুলি করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়া সূত্রে জানা যায়, নিহত যুবকের নাম আলিত্যা কুমার আকাশ। তিনি বাংলাদেশের ঝিনাইদহের অধিবাসী। জার্জিয়ার ক্লার্কস্টন শহরে থাকতেন তিনি। আলিত্যা কুমার আকাশকে গুলি করার পর মোহাম্মাদ ফজল ঘটনাস্থল থেকে পালিয়ে যান এবং ডি-ক্লাব কাউন্টিতে একটি সড়ক দুর্ঘটনায় জড়িয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের দেওয়া বর্ণনার সঙ্গে মিলে গেলে মোহাম্মাদ ফজলকে পুলিশ গ্রেপ্তার করে। মোহাম্মদ ফজল একজন রোহিঙ্গা বলে জানা যায়। তিনি স্টপ অ্যান্ড সেভ ফুড মার্টে প্রায়ই লটারি খেলতে আসতেন এবং মাঝেমধ্যে বাকিতে লটারি খেলতেন। ঘটনার দিন আকাশ বাকি দিতে অস্বীকার করলে সে ক্ষীপ্ত হয়ে তাকে গুলি করে। মোহাম্মদ ফজলের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিহত হওয়ায় দেশে তার বাবা, মা ও ভাই-বোন পাগলপ্রায়। আলিত্যা কুমারের মরদেহ দেশে পাঠানোর প্রস্ততি নিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম