ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে ১৮ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ মে, ২০২৪,  4:54 PM

news image

ভয়াবহ টর্নেডো ও ঝড়ের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের চারটি অঙ্গরাজ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন। টর্নেডোর ব্যাপক ধ্বংসযজ্ঞে বিধ্বস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। সোমবার (২৭ মে) সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ওকলাহোমা, টেক্সাস এবং আরকানসাসে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে শুধুমাত্র টেক্সাসেই মারা গেছেন ৭ জন। টেক্সাস অঙ্গরাজ্যে হতাহতের পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত ২০ হাজার বাড়িঘর। ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন অবকাঠামো, উপড়ে গেছে গাছপালা। বন্ধ হয়ে গেছে বিভিন্ন এলাকার রাস্তাঘাট। ভেঙে গেছে বিদ্যুতের খুঁটি। এর আগে শনিবার সন্ধ্যায় আবহাওয়া দফতর সতর্কতা জারি করেছিল। কর্মকর্তারা জানান, ওকলাহোমা সীমান্তের কাছে টেক্সাসের কুক কাউন্টিতে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেখানে শনিবার রাতে টর্নেডো একটি মোবাইল হোম পার্কের কাছে একটি গ্রামীণ এলাকায় ধ্বংসযজ্ঞ চালায়। ওকলাহোমাতেও ঝড় ক্ষয়ক্ষতি করেছে। সেখানে বহিরাঙ্গনে আয়োজিত একটি বিবাহের অতিথিরা আহত হয়। এলাকা জুড়ে হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎবিহীন ছিল। এপ্রিল এবং মে মাসে যুক্তরাষ্ট্রে টর্নেডো বেশি আঘাত হানে, বিশেষ করে দেশটির মধ্য-পশ্চিম অঞ্চলে। ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। দুর্যোগকালীন সতর্কতায় আওতায় রয়েছে দেশটির শতাধিক কাউন্টি। প্রেসিডেন্ট জো বাইডেনকে ঝড়ের বিষয়ে অবহিত করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম