ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে প্রাণহানি বেড়ে ৭০

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ ডিসেম্বর, ২০২১,  4:42 PM

news image

যুক্তরাষ্ট্রের কেন্টাকি প্রদেশে এক টর্নেডোতে অন্তত ৭০ জন নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এই ঝড় আঘাত হানে। প্রদেশটির গভর্নর অ্যান্ডি বেসিয়ার উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বেড়ে ১০০ এর কাছাকাছি পৌঁছাতে পারে। গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেন,

‘মেফিল্ড শহরের চারিদিকে ৩৬৫ কিলোমিটার এলাকা জুড়ে (যা প্রায় পুরো কেনটাকি অঙ্গরাজ্য) সব লণ্ডভণ্ড হয়ে গেছে। এক কথায় এটা অবর্নণীয়, এ রকম খারাপ পরিস্থিতি আমি জীবনে কখনো দেখিনি শিল্প প্রতিষ্ঠান ভবন, ছাদ ও গাছের কিছু অংশ ভাগ্যক্রমে দাঁড়িয়ে আছে, বেশির ভাগেই গুড়িয়ে গেছে।’ ঘূর্ণিঝড়ের কারণে কেনটাকি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। হপকিন্স কাউন্টিতে তীব্র ঝড়ের কারণে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম