ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

যুক্তরাষ্ট্রে একটি পার্টিতে এলোপাতাড়ি গুলি, নিহত ২

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ মার্চ, ২০২৩,  5:35 PM

news image

যুক্তরাষ্ট্রে একটি হাউস পার্টিতে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে দুজনের মৃত্যু হয়েছে। আহত আরও ছয়জন। রোববার (৫ মার্চ) সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনের তথ্যমতে, দেশটির জর্জিয়ার ডগলাস কাউন্টিতে একটি হাউস পার্টিতে অন্তত ১০০ কিশোর-কিশোরী অংশ নিয়েছিল। সেখানে হঠাৎ এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। তবে কী কারণে ওই বন্দুকধারী গুলি চালিয়েছেন, তা জানা যায়নি। কর্তৃপক্ষ ওই বন্দুকধারীর বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি এবং কাউকে গ্রেপ্তার করেনি। গুলির সময় সেখানে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি ছিলেন কি না, তাও স্পষ্ট নয়। এদিকে প্রকৃত ঘটনা জানতে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম