ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বাংলাদেশি ব্যবসায়ী খুন

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ মার্চ, ২০২৪,  5:52 PM

news image

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে মোহাম্মদ আবু হানিফ (৫০) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী খুন হয়েছেন বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শুক্রবার (৮ মার্চ) মার্কিন অঙ্গরাজ্যটির বাল্টিমোরে অবস্থিত নিজের দোকানে চুরি ঠেকাতে গিয়ে হামলার শিকার হন এই বাংলাদেশি ব্যবসায়ী। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সময় রোববার (১০ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। জানা গেছে, মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে কয়েকজন কৃষ্ণাঙ্গ তরুণ হানিফের দোকানে ঢুকে সিগারেট-জাতীয় দ্রব্যাদি চুরি করে। বিষয়টি দেখে ফেলায় তাদেরকে বাধা দেন হানিফ। কিন্তু তাকে ঠেলে জোরপূর্বক দোকানের বাইরে চলে যায় ওই মার্কিন তরুণরা। পরে তাদের পেছনে ধাওয়া করে ছুটে যান হানিফ। এ সময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গুরুতর আহত হানিফকে উদ্ধার করে নিকটস্থ একটি নহাসপাতালে ভর্তি করে। মেরিল্যান্ড বাংলাদেশি কমিউনিটিতে সুপরিচিত ছিলেন মোহাম্মদ হানিফ। তার মৃত্যুতে মেট্রো ওয়াশিংটন তথা ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও ওয়াশিংটন ডিসি এলাকায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। আবু হানিফের খুনিকে ধরতে ২৫ হাজার ডলারের পুরস্কার ঘোষণা করেছে মেরিল্যান্ডের প্রিন্স জর্জ'স কাউন্টি পুলিশ। নিহত হানিফের জানাজা মঙ্গলবার বাদ জোহর মেরিল্যান্ডের ফ্রেডরিকের ইসলামিক সোসাইটি মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে আল-ফিরদৌস মেমোরিয়াল গার্ডেনে মরদেহ দাফন করা হবে। তার পৈত্রিক বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আমিনবাজারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম