ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ জুন, ২০২৩,  5:25 PM

news image

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। মার্কিন সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার (১১ জুন) রাত আটটার দিকে জরুরি কল পায় পুলিশ। আনাপোলিসের প্যাডিংটন প্লেসের ১০০০ ব্লকের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় একজনকে হেফাজতে নিয়েছে আনাপোলিস পুলিশ। আনাপোলিসের পুলিশ প্রধান এডওয়ার্ড জ্যাকসন বলেছেন, ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। নিহত তিনজনের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে। কী কারণে গুলি চালানো হয়েছে তা স্পষ্ট হওয়া যায়নি বলে জানিয়েছেন এই কর্মকর্তা। অ্যানাপোলিসের মেয়র গ্যাভিন বাকলে বলেন, এটা যেকোনো জায়গায় ঘটতে পারে। বন্দুক দিয়ে কোনো কিছুর সমাধান হয় না। প্রতিবেশীরা বলেছেন যে, তারা গুলির শব্দ শুনেছেন এবং একটি বাড়ির সামনে কয়েক ডজন লোককে দেখেছেন। তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম