ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার বাণিজ্য সম্পর্ক জোরদার করবে

#

নিজস্ব প্রতিবেদক

১০ মে, ২০২২,  6:57 PM

news image

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত করলে দুদেশের বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে মনে করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার গণভবনে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধিদলের সাথে বৈঠকে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, উপযুক্ত সময়ে যুক্তরাষ্ট্রের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে প্রস্তুত বাংলাদেশ। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে সবচেয়ে উদার বিনিয়োগ নীতি রয়েছে। এসময় ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, প্রয়োজনে এগুলোর মধ্যে মার্কিন বিনিয়োগকারীদের জন্য আলাদা জোনের ব্যবস্থা করা যেতে পারে। প্রধনামন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে যেতে চায় বাংলাদেশ। এ লক্ষ্য বাস্তবায়নে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বন্ধুপ্রতীম দেশগুলোর বিনিয়োগ সহায়তা প্রয়োজন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম