ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

যুক্তরাষ্ট্রের পাঁচ ডেমোক্র্যাট আইনপ্রণেতার বাড়িতে হামলার হুমকি

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ নভেম্বর, ২০২৪,  5:01 PM

news image

যুক্তরাষ্ট্রের পাঁচ ডেমোক্র্যাটিক আইনপ্রণেতার বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির কানেকটিকাট থেকে নির্বাচিত কয়েকজন জনপ্রতিনিধি। থ্যাঙ্কসগিভিং ডে-তে পৃথক বিবৃতিতে এই হুমকির কথা জানান কানেকটিকাট থেকে নির্বাচিত মার্কিন প্রতিনিধি জিম হাইমস, জাহানা হেইস, জন লারসন এবং জো কোর্টনি। জিম হাইমস বলেন, “এই দেশে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। আশা করি, আমরা সবাই ছুটির মৌসুমটি শান্তিপূর্ণভাবে কাটাতে পারবো।” বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে পুলিশ জাহানা হেইসকে জানায়, তার বাড়ির ডাকবাক্সে পাইপ বোমা রাখা হয়েছে— ইমেইলে এমন দাবি করা হয়েছ। তবে পরে কোনো বোমা পাওয়া যায়নি। পুলিশ এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে। অন্যদিকে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মার্কিন সিনেটর ক্রিস মারফিও একই ধরনের হুমকি পেয়েছেন। চলতি সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কয়েকজনও বোমা হামলার হুমকি পেয়েছেন। অজ্ঞাত ব্যক্তি মিথ্যা অভিযোগের মাধ্যমে অভিযানের জন্য বাড়িতে পুলিশ পাঠানোয় তাদের কেউ কেউ হয়রানির শিকারও হয়েছেন। সূত্রঃ ডয়চে ভেলে

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম