ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

যুক্তরাজ্য থেকে ১০টি এয়ারবাস কিনবে বাংলাদেশ: বিমানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৭ মে, ২০২৪,  10:10 PM

news image

যুক্তরাজ্য থেকে দশটি এয়ারবাস কিনবে বাংলাদেশ। তবে তার আগে টেকনিক্যাল কমিটি এর দাম, মানসহ সার্বিক বিষয়ে শিগগিরই তাদের সিদ্ধান্ত দেবে। মঙ্গলবার (৭ মে) দুপুরে সচিবালয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রতিমন্ত্রী অ্যানি ম্যারি ট্রেভেলেইনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। যুক্তরাজ্য বাংলাদেশের অ্যাভিয়েশন এবং ট্যুরিজম খাতে বিনিয়োগ করতে চায় এমনটা জানিয়ে বিমানমন্ত্রী ফারুক খান বলেন, যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্যিক, অর্থনৈতিক সম্পর্ক আগে থেকেই রয়েছে, এখন তা আরও বাড়বে। বাংলাদেশের থার্ড টার্মিনাল, সৈয়দপুর বিমানবন্দরসহ ট্যুরিজম খাতে কারিগরি সহায়তাও করবে যুক্তরাজ্য। এক্ষেত্রে কর্মীদের আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করবে দেশটি। আগামী ছয় মাসের মধ্যে থার্ড টার্মিনাল উদ্বোধন হবে বলে জানালেন বিমানমন্ত্রী। এ সময় অ্যানি ম্যারি বলেন, বাংলাদেশের অ্যাভিয়েশন এবং ট্যুরিজম সম্পর্কিত বিষয়ে আগ্রহ আছে যুক্তরাজ্যের। বাংলাদেশের সঙ্গে এ বিষয়ে এক হয়ে কাজ করতে চায় দেশটি। এ নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বিমানমন্ত্রীর সঙ্গে এমনটা জানিয়ে যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক অঞ্চলের এই প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তাদের বৈঠক হবে, সেখানে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম