ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

যুক্তরাজ্যে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ আগস্ট, ২০২৫,  4:37 PM

news image

যুক্তরাজ্যের বৃহত্তম দ্বীপ আইল অব ওয়াইটের মাঠে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো একজন। সোমবার স্থানীয় সময় সকালের দিকে শ্যাঙ্কলিন শহরের কাছে একটি খোলা মাঠে এ দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটিতে ছিলেন চারজন আরোহী। হেলিকপ্টারটি বিধ্বস্তের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। আহত একজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। বিবিসি জানিয়েছে, নর্থাম্ব্রিয়া হেলিকপ্টারস নামক সংস্থার মালিকানাধীন ‘জি-ওসিএলভি’ মডেলের হেলিকপ্টার প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়। নর্থাম্ব্রিয়া হেলিকপ্টারস জানিয়েছে, হেলিকপ্টরটি শ্যানডন বিমানবন্দর থেকে উড্ডয়ন করার প্রায় ২০ মিনিটের মাথায় নিচে নেমে গিয়ে শহরের উপকণ্ঠে বিধ্বস্ত হয়। পুলিশের একজন মুখপাত্র বলেছেন, ঘটনাস্থলে জরুরি পরিষেবার যানবাহনের সংখ্যা বেশি থাকায় সড়কটি বন্ধ রয়েছে। এই মুহূর্তে লোকজনকে ওই সড়কটি এড়িয়ে চলতে বলা হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হতে দেখেছেন। হেলিকপ্টারটি মাটিতে পড়ার আগে সর্পিল হয়ে বাতাসে ঘুরছিল। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম