ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

যারা মুজিবনগর দিবস পালন করেন না তার সত্যিকারের মুক্তিযোদ্ধা নন : কাদের

#

নিজস্ব প্রতিবেদক

১৭ এপ্রিল, ২০২২,  4:32 PM

news image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যারা মুজিবনগর দিবস পালন করে না, তারা সত্যিকারের মুক্তিযোদ্ধা নয়।’ ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে আজ রোববার সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ওবায়দুল কাদের।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বেই মুক্তিযুদ্ধ হয়েছে। যারা মুজিবনগর দিবস পালন করে না, তারা সত্যিকারের মুক্তিযোদ্ধা নয়। তারা ছদ্মবেশী, বর্ণচোরা মুক্তিযোদ্ধা।’ সেতুমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল। সহ-নেতারা অর্পিত দায়িত্ব পালন করেছেন। এটা ইতিহাসের মীমাংসিত বিষয়। এত দিন পর এ নিয়ে বিতর্ক সমীচীন নয়।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম