ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হাজতির মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৩ এপ্রিল, ২০২৩,  10:25 PM

news image

কিশোরগঞ্জ জেলা কারাগারে আলেক চান নামের  যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক হাজতি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। গতকাল ২ এপ্রিল রোববার রাত পৌনে ১২টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় কারাগার থেকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাজতি আলেক চান কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার বাসিন্দা ছিলেন। হার্টের অসুখসহ শ্বাসকষ্ট জনিত রোগে তিনি অনেকদিন ধরেই ভুগছিলেন। কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. শামীম ইকবাল এসব তথ্য নিশ্চিত করে জানান, হাজতি আলেক চান গত ৭/৮ বছর যাবত হার্টের অসুখসহ শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। গত পরশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয় তাকে। গতকাল রোববার দিবাগত রাত ১১ টার দিকে আবার অসুস্থ হলে তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে বারোটার দিকে হাজতি আলেক চানের মৃত্যু হয়। ইতিমধ্যেই তার পরিবারকে মৃত্যু সংবাদ জানানো হয়েছে। জেলবিধি অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন জেল সুপার মো. শামীম ইকবাল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম