ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল বরফ গলে যাওয়ায় গ্রিনল্যান্ডের সামুদ্রিক অঞ্চলে চলে আসছে বিশাল তিমি নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩

যাত্রাবাড়ী থানা থেকে পালিয়ে যাওয়া নারী আসামি গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

২৯ আগস্ট, ২০২৬,  5:33 PM

news image

হত্যা মামলায় রিমান্ডে থাকা মিতু আক্তার নামের এক নারী আসামি যাত্রাবাড়ী থানা থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছিলেন। তবে শেষ রক্ষা হয়নি, পালানোর প্রায় ৪০ ঘণ্টার মধ্যেই তাকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাতে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ রাজু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিতু থানা থেকে পালিয়ে যাওয়ার পরপরই তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার পাশের কেরানীগঞ্জের কদমতলী এলাকায় মিতুর বান্ধবীর বোনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওসি জানান, বর্তমানে মিতু পুলিশ হেফাজতে যাত্রাবাড়ী থানায় রয়েছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম