ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭

যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় নিহত ২

#

নিজস্ব প্রতিবেদক

০৪ এপ্রিল, ২০২৬,  5:15 PM

news image

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত দুইজন পুরুষ। তাদের বয়স আনুমানিক ৪০ থেকে ৫০ এর মধ্যে। তাদের নাম-পরিচয় জানা যায়নি। পথচারীরা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসলে রাত দুইটায় দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।   পথচারী খায়রুল ও হৃদয় জানান, দক্ষিণ যাত্রবাড়ি মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় একটি ট্রাক রিকশাকে চাপা দেয়। এতে দুইজন নিহত হয়। তাদের ধারণা নিহত দুইজন রিকশাচালক ও আরোহী। স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করেছেন।  ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহত দুইজনের মৃতদেহ দুটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রবাড়ী থানাকে অবগত করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম