ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাত করে নগদ টাকাসহ মোবাইল ছিনতাই

#

নিজস্ব প্রতিবেদক

০২ ডিসেম্বর, ২০২৫,  5:08 PM

news image

রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে জাকির হোসেন (৪৬) নামে এক ওয়ার্কশপ কর্মচারীকে ছুরিকাহত করে নগদ টাকা ও মোবাইল ছিনতাই করেছে দুই দুর্বৃত্ত।  মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোরে বধুয়া কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। আহত জাকির ফরিদপুর সদর উপজেলার ফতেপুর গ্রামের মৃত আক্কাস মোল্লার ছেলে তিনি। বর্তমানে সায়েদাবাদ জনপদ মোড়ের চাঁদপুর ভিলা সুমনের বাড়িতে ভাড়া থাকেন। জাকিরকে উদ্ধারকারী মুক্তার জানান, জাকির হোসেন ভোরে পায়ে হেঁটে যাওয়ার সময় অজ্ঞাত দুই ছিনতাইকারী তার পথরোধ করে। পরে তারা তার ডান পায়ের রানে ও পিঠে ছুরিকাঘাত করে তার কাছে থাকা নগদ ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম