ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

যাত্রাবাড়ীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও ১ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২১,  5:14 PM

news image

যাত্রাবাড়ীর সায়েদাবাদে একটি মার্কেটের নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রিপন মিয়া (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২ জনের মৃত্যু হলো। মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোরে শেখ হাসিনা ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,

মৃত রিপনের ৬০ শতাংশ দগ্ধসহ শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছিল। তিনি বলেন, বর্তমানে আবুল কালাম ৮০ শতাংশ, শফিকুল ইসলাম ৭৮ শতাংশ ও কবির হোসেন ৮৫ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। এর আগে রোববার (১৪ নভেম্বর) বিকেলে ৩৪ শতাংশ দগ্ধ নিয়ে বিশ্বনাথ (৬০) মারা যান। উল্লেখ্য, শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলিন্ডার বিস্ফোরণের এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ ৬ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আনা হয়। দগ্ধরা হলেন- আবুল কালাম (৫০), শামসুদ্দিন রবিন (৪০), শফিকুল ইসলাম (৪০), কবির (৩৮), রিপন (৪৫) ও বিশ্বনাথ (৬৫)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম