ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

যশোরে তাঁতী লীগের সাবেক নেতাকে হত্যা

#

১৮ নভেম্বর, ২০২১,  4:20 PM

news image

যশোরে আব্দুর রহমান কাকন (৩৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শহরে নিজ বাড়ির পাশের একটি চায়ের দোকানে গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে তাঁকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আব্দুর রহমান কাকন শহরের বারান্দিমোল্লাপাড়া কবরস্থান এলাকার বাসিন্দা।

২০১৮ সালের নভেম্বরে জেলা তাঁতী লীগের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। তিনি ওই কমিটির সদস্য সচিব ছিলেন। অভিযোগ রয়েছে, কাকন তাঁতী লীগের নেতা পরিচয়ে নানা ধরনের নেতিবাচক কর্মকাণ্ড করে শহরে বিতর্কিত হয়েছিলেন। যশোর কোতোয়ালি থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। কাকনের ছোট ভাই রিফাত বলেন, ‘গতকাল রাত সাড়ে ১০টার দিকে কাকন বাড়ির পাশের একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। ওই সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে সেখানে থাকা লোকজন যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টা ৫ মিনিটে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’ যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘আব্দুর রহমান কাকনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। কোনো পক্ষ পূর্ব শত্রুতার জের ধরে তাঁকে হত্যা করে থাকতে পারে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম