ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

যশোরে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

#

নিজস্ব প্রতিনিধি

১০ নভেম্বর, ২০২১,  7:12 PM

news image

যশোরে চালককে গলা কেটে হত্যার পর ইজিবাইক নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (০৯ নভেম্বর) রাতে যশোর সদর উপজেলার ঘুরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইজিবাইক চালকের নাম আব্দুল্লাহ (২২)। তিনি যশোর সদর উপজেলার সুলতানপুর উত্তরপাড়ার মোজাদুল জামানের ছেলে। রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আব্দুল্লাহর ভাই শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘুরুলিয়া মাঠে এসে আব্দুল্লাহর গলা কাটা মরদেহ শনাক্ত করি। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে। আব্দুল্লাহ ইজিবাইকে যাত্রী নিয়ে ঘুরুলিয়া থেকে শহরে যাতায়াত করত। রাতে যাত্রী নিয়ে ঘুরুলিয়া ফেরার পথে এই ঘটনা ঘটতে পারে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে ইজিবাইক নিয়ে চলে গেছে। যশোর পুলিশের মুখপাত্র গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপন কুমার সরকার জানান, হত্যার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম