ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

যমুনা সেতু দিয়ে ঘণ্টায় ৯৩৮ যানবাহন পারাপার

#

নিজস্ব প্রতিবেদক

২৫ মার্চ, ২০২৫,  5:04 PM

news image

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে নাড়ির টানে বাড়ি ফেরা শুরু করেছে মানুষ। ফলে উত্তরের জেলাগুলোর প্রবেশদার হিসেবে পরিচিত ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। রোববার রাত ১২টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪২ ঘণ্টায় যমুনাসেতুর ওপর দিয়ে ঘণ্টায় ৯৩৮টি যানবাহনে পারাপার হয়েছে।  মঙ্গলবার (২৫ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল। সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, রোববার রাত ১২টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪২ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৯ হাজার ৪৩২টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৮৯ লাখ ৫ হাজার ৫০ টাকা। এ ছাড়াও ফাস্ট টেকের মাধ্যমে অনলাইনে ১৪ লাখ ৪০ হাজার টাকা টোল আদায় হয়। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, সড়কটিতে ধীরে ধীরে যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। গত ৪২ ঘণ্টায় ৩৯ হাজার ৪৩২টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে প্রায় ৪ কোটি টাকা। তিনি আরও বলেন, ঈদ আসলে এ সেতু দিয়ে ৫৫ থেকে ৬০ হাজার যানবাহন পারাপার হয়। এতো গাড়ির চাপ সামাল দিতে দরকার ৮ লেনের সড়ক। আগে এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত ২ লেনে যানবাহন চলাচল করলেও এবার চার লেনে চলাচল করছে। সেতুতে চারটি মোটরসাইকেল বুথসহ ১৮টি বুথে টোল আদায় করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম