ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই ইউক্রেন যুদ্ধের ডেটা কাজে লাগিয়ে ব্রিটেনের সামরিক ঘাঁটি রক্ষায় নতুন এআই

যমুনা টিভির সাংবাদিককে মারধরের ঘটনার প্রধান আসামি গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জানুয়ারি, ২০২২,  4:40 PM

news image

যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আল-আমিন হক অহনের ওপর হামলা করা আমির হোসেন বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১১টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার দিবাগত রাতে রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হূমায়ূন কবির মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, শনিবার বিকেলে রূপগঞ্জের কাঞ্চন ব্রিজ এলাকায় আল-আমিন হকের ওপর হামলা করেন আমির হোসেন বাবু ও তার সহযোগীরা। এ সময় ছবি ধারণ করতে গেলে যমুনা টেলিভিশনের ভিডিওজার্নালিস্ট আহসানের ওপরও হামলা করেন তারা।

একপর্যায়ে অহনকে উপর্যুপরি আঘাত করতে থাকেন তাঁরা। ইট দিয়ে তাঁকে আঘাত করার চেষ্টা করেন তাঁরা। রাতে এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করেন অহন। ওসি মো. হূমায়ূন কবির মোল্লা বলেন, ‘সাংবাদিক অহনের ওপর হামলার ঘটনা জানার পরই আমরা খোঁজ-খবর নিই। অহন অভিযোগ দায়েরের পরই মূলহোতাকে গ্রেপ্তার করি। আমির হোসেন বাবুর অন্যান্য সহযোগীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ থানা সূত্রে জানা গেছে, আমির হোসেন বাবু রাজধানীর খিলক্ষেত থানার তলনা এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে রূপগঞ্জে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের একাধিক অভিযোগ রয়েছে। গতকাল শনিবার বিকেলে বাণিজ্য মেলা থেকে খবর সংগ্রহ করে ফেরার পথে সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হন যমুনা টেলিভিশনের সাংবাদিক আল আমিন হক অহন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম