ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

যথাসময়ে নির্বাচন চান রওশন এরশাদ

#

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০২৩,  8:32 PM

news image

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নইলে দেশে সাংবিধানিক সংকট তৈরি হবে। রোববার (১৯ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এ কথা বলেন তিনি। এ সময় রওশন এরশাদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সব দলের সঙ্গে আলোচনার বিষয়টিও রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবং সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙা বৈঠকের পর বঙ্গভবন থেকে বেরিয়ে এসব কথা জানান। তিনি বলেন, সব দলের সঙ্গে আলোচনার বিষয়টি নিয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। তিনি বলেন, রাষ্ট্রপতিকে রওশন এরশাদ বলেছেন সংবিধান অনুযায়ী নির্বাচন সময়মতো না হলে সাংবিধানিক সংকট হবে। যথাসময়ে নির্বাচন করতে সহযোগিতার জন্য তারা প্রস্তুত রয়েছেন। রাষ্ট্রপতি বলেছেন, সরকার ও নির্বাচন কমিশন যথাসময়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করবে বলে তিনি আশা করেন। এর আগে দুপুর ১২টার দিকে বঙ্গভবনে যান রওশন এরশাদ। সঙ্গে ছিলেন মসিউর রহমান, রাহগীর এরশাদসহ চারজন। তারা বঙ্গভবনে প্রায় এক ঘণ্টা ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম