ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

যতবার গ্রেপ্তার হয়েছি, ততবারই নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে চিঠি দিয়েছি: প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১১ জুন, ২০২২,  8:33 PM

news image

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অন্যায়ের কাছে কখনও মাথানত করিনি। কারও কাছে  প্রাণভিক্ষাও চাইনি। ১/১১ সেনা সমর্থিত ‘তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন ও চাপে বাধ্য হয় মুক্তি দিতে। শনিবার (১১ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্ত দিবস উপলক্ষে গণভবনে তাকে শুভেচ্ছা জানাতে যান দলীয় নেতাকর্মীরা। এসময় তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, যতবার গ্রেপ্তার হয়েছি, ততবারই নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে চিঠি দিয়েছি। এর মাধ্যমে তাদের নির্দেশনা দিয়েছি। আওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময় সংঘবদ্ধ থাকে। এটা বাবার সময়ও দেখেছি। তিনি বলেন, দেশে ফেরার পর ‘৮৩ সালে আমাকে গ্রেপ্তার করা হয়। পরে ডিজিএফআই অফিসে নিয়ে যাওয়া হয়। এখন পর্যন্ত আমাকে অনেকবার গ্রেপ্তার করা হয়েছে। তবে কখনও কারও কাছে মাথানত করিনি, জীবন ভিক্ষা চাইনি। পরিবার, বাবার কাছ থেকে এটা শিখেছি আমি।আওয়ামী লীগকে সবসময় উজানে নাও ঠেলে চলতে হয়েছে।প্রথমে আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতারা, পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটির মেয়র, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী আইনজীবী পরিষদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), তাঁতী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, মহিলা শ্রমিক লীগ, আওয়ামী মৎস্যজীবী লীগের নেতারা এবং গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) কর্মকর্তারা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের এই দিনে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান শেখ হাসিনা। ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেপ্তার হন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম