ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ময়মনসিংহে বিলবোর্ডের খুঁটির সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৪

#

নিজস্ব প্রতিনিধি

০৭ নভেম্বর, ২০২৩,  5:22 PM

news image

ময়মনসিংহ নগরীতে বিলবোর্ডের খুঁটির সঙ্গে বাসের ধাক্কায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। সোমবার (৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারিকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী ফায়াজ ট্রাভেলসের যাত্রীবাহী বাসটি ময়মনসিংহের দিকে আসছিল। শিকারিকান্দা এলাকায় ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি বিলবোর্ডে ধাক্কা দেয়। এ সময় বিলবোর্ড ভেঙে বাসের ওপরে পড়ে। এতে ঘটনাস্থলে বাসের চালকসহ ৪ জন মারা যান। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, এই পর্যন্ত আহত অবস্থায় হাসপাতালে এসেছেন ৪০ জন। বাসচালকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম