ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ময়মনসিংহে ফেব্রিক কারখানায় ভয়াবহ আগুন

#

নিজস্ব প্রতিনিধি

২৫ ডিসেম্বর, ২০২৩,  7:09 PM

news image

ময়মনসিংহের শিল্পাঞ্চল খ‍্যাত ভালুকা উপজেলার তাইপে বাংলা ফেব্রিকস লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিকপক্ষের। সোমবার (২৫ ডিসেম্বর) ভোর সকাল ৬টার দিকে উপজেলার হাজিরবাজার গাদোমিয়া এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরও বলেন, ৪ হাজার ৭০০ স্কয়ার ফিটের শেড ভবনের ভেতরে মেশিন, ফেব্রিকস ও ফ্রিস আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে পরে জানানো হবে। এ বিষয়ে কারখানার ম্যানেজার ফরিদ আহমেদ বলেন, অগ্নিকাণ্ডে প্রায় ৬ টন ফেব্রিকস, চারটি স্ট্যান্টার মেশিন, একটি কমপ্যাক্টিং মেশিন পুড়ে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, এ ঘটনায় মালিকপক্ষ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম