ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ময়মনসিংহে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি, ২০২৩,  5:44 PM

news image

ময়মনসিংহ সদরে সাদ্দাম হোসেন (২৭) নামে এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে বাঘেরকান্দা নিজকল্পা এলাকার একটি মেহগনি গাছের বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি সুনামগঞ্জের দিরাই থানায় কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন। কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শুক্রবার রাত ১১ টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন সাদ্দাম। পরে আর বাসায় ফিরে আসেননি। শনিবার বিকাল ৪ টার দিকে এক নারী স্থানীয় আমিনুল ইসলামের মেহগনি বাগানে পাতা কুড়াতে গিয়ে সাদ্দামের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে আশেপাশের লোকজনকে বিষয়টি জানালে থানায় খবর দেওয়া হয়। এর এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।  ওসি আরও জানান, নিহতের গলায় দাগ পাওয়া গেছে। মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। কিছুদিন আগে ছুটিতে বাড়ি আসেন সাদ্দাম। তবে ছুটির মেয়াদ শেষ হলেও কর্মস্থলে যাননি তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম