ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ম্যানচেস্টার ইউনাইটেডের কষ্টার্জিত জয়

#

স্পোর্টস ডেস্ক

১৪ অক্টোবর, ২০২২,  3:31 PM

news image

সাইপ্রাসের ক্লাব ওমোনিয়াকে হারাতে রীতিমতো ঘাম ছুটে গেল ম্যানচেস্টার ইউনাইটেডের। দুর্বল এই প্রতিপক্ষের বিপক্ষে হারের শঙ্কায় পড়ে গিয়েছিল রেড ডেভিলরা। শেষ পর্যন্ত অবশ্য ইউরোপা লিগের ম্যাচটিতে জয়ের দেখা পেয়েছে তারা।  গ্রুপ 'ই' এর ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ছিল গোলশূন্য। এরপর যোগ করার সময়ের তৃতীয় মিনিটে গিয়ে লক্ষ্যভেদ করেন বদলি নামা স্কট ম্যাকটোমিনে। ওই গোলেই ফলাফল নির্ধারিত হয়ে যায়। ওমোনিয়ার সঙ্গে আগের দেখায়ও প্রায় একই হাল হয়েছিল রেড ডেভিলদের।

সেবার তারা ৩-২ গোলে জয় নিয়ে ফিরলেও ম্যাচে সেয়ানে সেয়ানে লড়াই করেছিল সাইপ্রাসের ক্লাবটি। এবার অবশ্য আহামরি কোনো আক্রমণ করতে পারেনি তারা। কিন্তু রক্ষণ সামলেছে দারুণভাবে। বিশেষ করে দলটির গোলরক্ষক। ওমোনিয়ার গোলরক্ষক উজোহো শেষ মুহূর্তে গোল হজম করার আগে ১২টি সেভ করেছেন। এর মধ্যে মার্কাস রাশফোর্ডের ১০টি প্রচেষ্টা রুখে দিয়েছেন তিনি। এছাড়া ক্রিস্টিয়ানো রোনালদো ও ব্রুনো ফার্নান্দেসের শটও ঠেকিয়েছেন তিনি। ইউনাইটেডের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল ক্রসবারও। এত আক্রমণ করেও ফল পেতে এরিক টেন হাগের দলকে অপেক্ষায় থাকতে হয় শেষ মিনিট পর্যন্ত। এ নিয়ে ৪ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট পাওয়া ইউনাইটেড গ্রুপের দ্বিতীয় স্থান আছে। শীর্ষে আছে আরেক ম্যাচে শেরিপ তিরাসপোলকে ৩-০ গোলে হারানো রিয়াল সোসিয়েদাদ ১২ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম