ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ম্যানইউর স্থায়ী কোচের দৌড়ে জিদান

#

স্পোর্টস ডেস্ক

০৭ ফেব্রুয়ারি, ২০২৬,  5:38 PM

news image

ম্যানচেস্টার ইউনাইটেডে স্থায়ী কোচ খোঁজার আলোচনা আবারও তুঙ্গে। অন্তর্বর্তী কোচ মাইকেল ক্যারিক মৌসুম শেষে দায়িত্ব ছাড়লে ক্লাবটির সম্ভাব্য কোচ হিসেবে উঠে এসেছে জিনেদিন জিদানের নাম। সাবেক রিয়াল মাদ্রিদ কোচকে ওল্ড ট্রাফোর্ডে দেখার স্বপ্ন দেখছেন ক্লাবটির সাবেক ডিফেন্ডার ওয়েস ব্রাউন। রুবেন আমোরিমের বিদায়ের পর চলতি মৌসুমে ক্যারিক দায়িত্ব নেওয়ার পর কিছুটা স্থিতি ফিরেছে ইউনাইটেডে। টানা তিন জয়ে দল আবার আত্মবিশ্বাস পাচ্ছে। তবে বোর্ড এখনো দীর্ঘমেয়াদি সমাধানের কথা ভাবছে। সে তালিকায় বরাবরের মতোই আলোচনায় আছেন জিদান। ২০২১ সালে দ্বিতীয় দফায় রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকে কোচিংয়ে নেই ফরাসি কিংবদন্তি। এই সময়ের মধ্যে ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। ধারণা করা হয়, বিশ্বকাপের পর ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়ার অপেক্ষায় ছিলেন জিদান। তবে সেই সম্ভাবনা আপাতত বাস্তবায়িত না হওয়ায় প্রিমিয়ার লিগে কাজ করার আগ্রহ তৈরি হতে পারে বলে মনে করছেন অনেকে। বেটিংলাউঞ্জকে দেওয়া সাক্ষাৎকারে ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার ওয়েস ব্রাউন বলেন, 'ইউনাইটেডে বড় নামের কোচ অনেক এসেছে। জিদানকে এখানে দেখতে আমি খুব চাই। তবে শেষ পর্যন্ত বিষয়টা ব্যক্তিত্ব আর কাঠামোর ওপর নির্ভর করে।' তাঁর মতে, জিদানের মতো একজন কোচ ড্রেসিংরুমে স্বাভাবিকভাবেই কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারবেন। তবে প্রিমিয়ার লিগে অভিজ্ঞতার অভাব ইউনাইটেড বোর্ডের জন্য বড় ভাবনার জায়গা। ব্রাউন মনে করিয়ে দেন, বিদেশি কোচ হিসেবে এরিক টেন হাগ ও রুবেন আমোরিমের সময়ের অস্থিরতার কথা। তার ভাষায়, 'নতুন কোচ এলে প্রথম দিন থেকেই দায়িত্ব ও কাঠামো পরিষ্কার থাকতে হবে। নয়তো আগের মতো সমস্যায় পড়তে হবে।' ক্যারিক নিজেও স্থায়ী হওয়ার দাবিদার হয়ে উঠছেন। মাঠের পারফরম্যান্সে সন্তুষ্ট সমর্থকদের বড় একটি অংশ। ব্রাউনও স্বীকার করেন, আমোরিমের সময় পেছনের ঘটনা যা-ই হোক, ক্যারিক আপাতত দায়িত্ব সামলাতে পেরেছেন ভালোভাবেই। বললেন, 'সমর্থকদের বেশিরভাগই বলবে, ক্যারিক যথেষ্ট ভালো কাজ করছে—থাকার মতোই কাজ।' মৌসুম শেষের দিকে ইউনাইটেড কোন পথে হাঁটে, সেটিই এখন দেখার বিষয়—ঘরের মানুষ ক্যারিক, নাকি বিশ্বফুটবলের আইকন জিদান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম