ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

মৌলভীবাজারে ধর্ষণ ও হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

#

নিজস্ব প্রতিনিধি

১৫ মে, ২০২৪,  10:42 PM

news image

মৌলভীবাজারের রাজনগরে কিশোরীকে ধর্ষণ ও হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৫ মে) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. সোলায়মান এ রায় প্রদান করেন। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-আবারক মিয়া ও জয়নাল মিয়া। তারা উভয় রাজনগর উপজেলার বাসিন্দা। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) নিখিল রঞ্জন দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজ্ঞ আদালত আসামিদের বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুজনকে ফাঁসির আদেশ দেন।

একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। রায় ঘোষণা শেষে আসামিদের সাজা পরোয়ানা মূলে কারাগারে প্রেরণ করা হয়। এজাহার সূত্রে জানা যায়, এই মামলায় আদালত ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হলে এ রায় প্রদান করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মামলার অভিযুক্ত আবারক মিয়া ও জয়নালকে ফাঁসির আদেশ দেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে আাসামিকে কারাগারে প্রেরণ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম