ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

মোহাম্মদপুরে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মা-ছেলে দগ্ধ

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জুলাই, ২০২২,  6:15 PM

news image

রাজধানীর মোহাম্মদপুর নবীনগর হাউজিংয়ে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনে মা-ছেলে দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- আম্বিয়া খাতুন (৪৫) ও ছেলে মো. কাজল (২৬)। মঙ্গলবার (৫ জুলাই) সকাল ৬টার দিকে নবীনগর হাউজিং ২ নম্বর রোড ৪৭ নম্বর টিনশেড বাড়িতে এই ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের দুজনকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে গেলে আম্বিয়াকে ভর্তি রাখেন চিকিৎসকরা। আম্বিয়ার মেয়ের জামাই নূর আলম জানান, নবীনগর হাউজিংয়ের বাসায় দুই ছেলে ও স্বামী মমতাজ আহমেদকে নিয়ে থাকেন আম্বিয়া। বাসা বাড়িতে কাজ করেন তিনি। আর কাজল নবোদয় হাউজিংয়ে একটি গার্মেন্টসে চাকরি করেন। তিনি আরও জানান, বাসাটিতে সিলিন্ডার গ্যাসের মাধ্যমে রান্না করেন তারা। ভোরে যখন বাসার সবাই ঘুমিয়ে ছিলেন তখন আম্বিয়া রান্না করতে রান্নাঘরে গিয়ে দিয়াশলাই জ্বালাতেই জমে থাকা গ্যাস থেকে হঠাৎ আগুন ধরে যায়। এতে তার শরীর আগুন লেগে গেলে চিৎকার করলে ছেলে কাজল গিয়ে আগুন নেভায়। এ সময় তার হাতেও দগ্ধ হয়। পরে খবর পেয়ে তাদেরকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। ইনস্টিটিউটের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা জানান, আম্বিয়ার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে আইসিইউতে ভর্তি রাখা হয়েছে। তবে কাজলের হাতে সামান্য দগ্ধ হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম