ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

মোহাম্মদপুরে দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জানুয়ারি, ২০২৬,  6:47 PM

news image

রাজধানীর মোহাম্মদপুরে একটি স্বর্ণের দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা ও নগদ চার লাখ টাকা চুরি হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর রাতে চন্দ্রিমা বাজারের নিউ রানা জুয়েলার্স নামের দোকানটির শাটার কেটে ও কলাপসিবল গেট ভেঙে এই চুরির ঘটনা ঘটে। স্বর্ণের দোকানের মালিক মাসুদ রানা বলেন, গতকাল রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। এরপর আজ সকাল ১০টায় দোকান খোলার সময় দেখি কেচিগেটের তালা ও শাটারের তালাও ভাঙা। এরপর ভেতরে ঢুকে দেখি আমার স্বর্ণের দোকান ভাঙচুর করা হয়েছে এবং সিন্দুকসহ সব স্বর্ণ ও রুপা চুরি হয়ে গেছে। তিনি দাবি করে, তার ৫০ ভরি নিজের স্বর্ণ ও বন্ধকি ২০ ভরি স্বর্ণ রাখা ছিল। ৭০ ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ কোটি ৫৪ লাখ ও ৬০০ ভরি রুপার মূল্য ২১ লাখ ৬০ হাজার এবং নগদ চার লাখ টাকা নিয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৩টা ২১ মিনিটের দিকে একদল চোর চক্রের সদস্যরা ভেতরে ঢুকে গ্লাস ভেঙে এবং সিন্দুকসহ বেরিয়ে যায়। তারা বেশ কিছুক্ষণ ভেতরে অপেক্ষা করে এরপর একটি পিকআপে করে সিন্দুকসহ স্বর্ণ ও রুপা নিয়ে যায়। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, চুরির বিষয়টি জানতে পেরেছি। এরই মধ্যে ঘটনাস্থলে গিয়ে আমাদের পুলিশের একাধিক টিম কার্যক্রম শুরু করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম