ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মোহাম্মদপুরে ছিনতাই চক্রের মূলহোতা ‘মাওরা রুবেল’ গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

০৭ মে, ২০২৬,  4:41 PM

news image

রাজধানীর মোহাম্মদপুর থানার একতা হাউজিং এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতা মো. রুবেল ওরফে মাওরা রুবেলকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার রাতে একতা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারী চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় চক্রের মূলহোতা রুবেলকে একটি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তবে তার সঙ্গে থাকা অজ্ঞাতপরিচয় আরও ২-৩ জন পালিয়ে যেতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল স্বীকার করেছেন, তিনি একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও আদাবরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি ও চুরির মতো অপরাধে জড়িত রয়েছেন তারা। ওই এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিল বলেও জানান তিনি। র‍্যাব জানায়, চক্রটি চাপাতি, সামুরাই ও ছুরি দিয়ে ভয় দেখিয়ে পথচারীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইলফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিতেন। গত ১১ এপ্রিল আদাবর এলাকায় এক ডেলিভারিম্যানকে মারধর করে সর্বস্ব ছিনিয়ে নেওয়ার ঘটনায়ও রুবেল জড়িত বলে জানিয়েছে র‍্যাব। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। র‍্যাব আরও জানায়, গ্রেফতার রুবেল একজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম