ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

মোবাইল অ্যাপ এর মাধ্যমে চলছে পোস্টাল ভোটিং

#

নিজস্ব প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি, ২০২৬,  6:58 PM

news image

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে 'পোস্টাল ভোট বিডি' (Postal Vote BD) মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রম পুরোদমে চলছে।  নির্বাচন কমিশনের তথ্যমতে, এখন পর্যন্ত ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট দেশগুলোতে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২২ হাজার ৩১৫ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৬৪ হাজার ২২৫ জন ভোটদান সম্পন্ন করেছেন। ইতোমধ্যে ৪ লাখ ১৮ হাজার ৯৬২টি ব্যালট বিদেশের পোস্ট অফিসে জমা দেওয়া হয়েছে, যার মধ্যে ১ লাখ ৯৪ হাজার ৯১৪টি ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের (নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও অন্যান্য) জন্য প্রেরিত ৬ লাখ ৪৬ হাজার ৫০৭টি ব্যালটের মধ্যে ৫৮ হাজার ৭৯৭ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ৪৩ হাজার ৩১৯ জন তাদের ভোটদান সম্পন্ন করেছেন এবং ২৯ হাজার ৩৩৪টি ব্যালট ডাকবক্সে জমা দেওয়া হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন জানিয়েছে, ডাকযোগে আসা এই ব্যালটগুলো নির্ধারিত প্রক্রিয়ায় রিটার্নিং কর্মকর্তাদের নিকট পাঠানোর কাজ চলমান রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম