ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মোবাইলে পানি ঢুকলে কী করবেন

#

আইটি ডেস্ক

১০ ডিসেম্বর, ২০২৩,  4:32 PM

news image

বর্তমানে মোবাইল ফোন দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। অন্যান্য জিনিসপত্রের মতো এরও নিয়মিত যত্নের প্রয়োজন। বিশেষ করে মোবাইল ফোনটি যদি পানিরোধী না হয় তাহলে ভিজে গেলে নানা সমস্যা তৈরি হতে পারে। ব্যাগের মধ্যে রাখলেও কখনও কখনও ফোনের মধ্যে পানি ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। এমনিতেও পানি পড়ে ফোন ভিজে যেতে পারে। সেক্ষেত্রে ফোনের দিকে একটু বাড়তি নজর দেওয়া উচিত। কতগুলো সহজ উপায় মানলেই ভিজে ফোন শুকনো তো হবেই, সঙ্গে খারাপও হবে না এতটুকু। কিন্তু কী ভাবে-ফোন ভিজে গেলে শুকনো পরিষ্কার কাপড়ে তা দ্রুত মুছে ফেলুন। যত বেশি পানি লেগে থাকবে তত তাড়াতাড়ি ফোনের অভ্যন্তরীণ অংশ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। বেশি ক্ষণ ভেজা থাকলে শর্ট সার্কিট হয়ে নষ্ট হয় ফোন। হারিয়ে যায় সমস্ত ডাটা। ফোনের ভিতরে পানি ঢুকলে ফোনের ভিতরের নানা অংশ, যেমন ব্যাটারি, সিম কার্ড, মেমরি কার্ড খুলে ফেলুন। এ বার সেগুলিকে একটি শুকনো কাপড়ে মুছে নিন। সিম কার্ড বাইরে বার করে নিন। পারলে একটু রোদে রাখুন। তারপর সিম কার্ড ইনসার্ট করুন। ভাল হয়, ২৪ ঘণ্টা ফোনে ব্যাটারি না লাগালে। বরং চালের মধ্যে রেখে দিন ব্যাটারি। চাল ব্যাটারির অতিরিক্ত স্যাঁতসেতে ভাব শুষে নেয়। ফোন ভিজে গেলে অনেকেই হেয়ার ড্রায়ার ব্যবহার করে ফোনকে শুকনো রাখার চেষ্টা করেন। ফোন বাঁচাতে চাইলে খবরদার তা করবেন না। হেয়ার ড্রায়ারের গরম হাওয়া ক্ষতি করে মোবাইলের। অনেক সময় গলিয়েও দেয় ভিতরের নানা অংশকে। সাধারণত, যত দ্রুত এই ক’টা নিয়ম মানতে পারবেন, ততই ফোন ঠিক হওয়ার সম্ভাবনা বাড়বে। তবে এর পরও যদি আপনার ফোন চালু না হয়, তা হলে ফোনটিকে সার্ভিস সেন্টারে নিয়ে যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম