ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০৩ ডিসেম্বর, ২০২২,  6:20 PM

news image

রাজধানীর কুড়িল বিশ্বরোডে মোবাইলে কথা বলতে বলতে রেললাইন অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় জুতা ব্যবসায়ী বিল্লাল শিকদার (৩৭) নামে এক ব্যক্তি মারা গেছে। শনিবার (৩ ডিসেম্বর) আনুমানিক সকাল ৭টার দিকে কুড়িল বিশ্বরোড রেললাইনে এ ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) কামরুল হাসান এই তথ্য নিশ্চিত করে জানান,

বিল্লাল শিকদার মোবাইলে কথা বলতে বলতে রেললাইন অতিক্রম করার সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই সে মারা যায়। নিহত মাদারীপুর কালকিনি উপজেলার মৃত আনোয়ার হোসেনের সন্তান। বর্তমানে বাড্ডা নতুন বাজার এলাকায় থাকতেন। ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, নিহতর পরিবারের থেকে জানা গেছে গ্যাসের চুলা মেরামত করার জন্য সেখানে গিয়েছিলেন। পরে অসতর্কতা বসত রেললাইনে মোবাইলে কথা বলার সময় এ দুর্ঘটনা ঘটে। মৃতদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তরের প্রক্রিয়াধীন আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম