ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ শিক্ষার্থীর

#

নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি, ২০২৩,  7:10 PM

news image

কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (৯ জানুয়ারি) রাতে পাবনার সাঁথিয়ায় উপজেলার মাধপুর-সাঁথিয়া সড়কের বোয়াইলমারী মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাঁথিয়া উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের বন্দিরাম চর গ্রামের নজরুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২২)। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্সের শিক্ষার্থী। অপরজন একই গ্রামের ইউনুস আলীর ছেলে যুবরাজ (১৬)। এ বছর তিনি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।স্থানীয়রা জানান,

সোমবার রাত ১২টার দিকে পাবনা শহর থেকে একটি মোটরসাইকেলে তিন জন বাড়ি ফিরছিলেন। পথে সাঁথিয়া বাজারের বোয়াইলমারী মোড় পার হলে হঠাৎ করে সামনে কুকুর এসে পড়লে তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ছমিলের গাছের কাঠের গুলের স্তূপে পড়ে যায়।স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল  হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যায়। অপরজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি। সাঁথিয়া থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে। কেউ কোনো অভিযোগ করেনি। দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোয় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম