ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

মোটরসাইকেলের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০১ নভেম্বর, ২০২৩,  4:43 PM

news image

কুষ্টিয়ার মিরপুরে সাইকেলে করে প্রাইভেট পড়তে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের সাতমাইল মোড়ে এ ঘটনা ঘটে।  নিহত সিয়াম আহমেদ পমন (১৬) এলাকার সাহেবনগর গ্রামের ব্যবসায়ী মিজানুর রহমান মিলনের ছেলে। ঘটনাস্থল থেকে স্থানীয় জাসদ নেতা সাইদুর রহমান মন্টু বলেন, নিহতের বাবা মিলন মিরপুর উপজেলা যুবলীগের সহসভাপতি। তার একমাত্র ছেলে পমন সেখানকার বহলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সামনে এসএসসি পরীক্ষা তাই প্রতিদিনের মতো বহলবাড়িয়া বাজারে প্রাইভেট শিক্ষকের কাছে পড়তে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যাওয়ার পথে সাতমাইল মোড়ের ওপর সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন পমন। এমন সময় পিছন দিক থেকে দ্রুতগামী একটি মোটরসাইকেল এসে ধাক্কা দিলে পড়ে যায় পমন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ দুর্ঘটনায় নিহতের ব্যাপারে হাইওয়ে পুলিশ পরবর্তী ব্যবস্থা নিচ্ছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম