ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

মোংলা বন্দরে ৩১ হাজার টন কয়লা নিয়ে বিদেশি জাহাজ

#

নিজস্ব প্রতিনিধি

১৩ জুলাই, ২০২৩,  7:12 PM

news image

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে এমভি পানাগিয়া কানালা নামের একটি ইন্দোনেশিয়ান জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট ‘টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ১০টায় বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়ার ১১ নম্বর অ্যাংকরেজে জাহাজটি ভিড়ে। সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, এমভি পানাগিয়া কানালা জাহাজটি গত ২৬ জুন ইন্দোনেশিয়া থেকে ৩১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় বন্দরের ১১ নম্বর অ্যাংকরেজে ওই জাহাজটি ভিড়েছে। তবে একই দিন দুপুর ১টা থেকে আমদানি করা কয়লা খালাস ও পরিবহনের কাজ শুরু হবে। পরে জাহাজের খালাস করা কয়লা পরিবহন করে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম