ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

মোংলায় হরিণের ৫টি চামড়াসহ পাচারকারী আটক

#

নিজস্ব প্রতিনিধি

২৬ জানুয়ারি, ২০২২,  6:44 PM

news image

বাগেরহাটের মোংলায় হরিণের পাঁচটি চামড়াসহ আল আমিন (২৫) নামের এক পাচারকারীকে আটক করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে বন্দরের শিল্প এলাকার দিগরাজ বাজার থেকে তাকে আটক করে র‌্যাব-৬ এর সদস্যরা। সুন্দরবনের বন্যপ্রাণী পাচারকারী চক্রের সদস্য আল আমিনের বাড়ি খুলনার দাকোপ উপজেলার বানীশান্তা গ্রামে।

র‌্যার -৬ এর কর্মকর্তা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুন্দরবন থেকে হরিণ শিকার করে চামড়া সংগ্রহ করে তা চোরাই বাজারে বিক্রির জন্য নিয়ে এলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আল আমিনকে প্রাথমিক জিজ্ঞেসাবাদ শেষে মামলা দিয়ে হরিণের পাঁচটি চামড়াসহ মোংলা থানায় হস্তান্তর করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম