ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

মেয়ে প্রেম করে বিয়ে করায় বাবার আত্মহত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৯ সেপ্টেম্বর, ২০২৩,  5:42 PM

news image

ফেনীর সোনাগাজীতে মেয়ের প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় এক বাবা আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সোনাগাজী মডেল থানার ওসি মো. হাসান ইমাম এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে চরমজলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের জলদাস পাড়ায় এ ঘটনা ঘটেছে। নিহত হিরণ চন্দ্র (৫০) বিষ্ণুপুর গ্রামের জলদাস পাড়ার বাসিন্দা।পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, হিরণের মেয়ে গত ১ সেপ্টেম্বর স্বগোত্রীয় মীরসরাই উপজেলার এক যুবকের সঙ্গে প্রেম করে পালিয়ে বিয়ে করেন। পরে বিয়ের এক সপ্তাহের মাথায় ওই যুবক তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু বিয়ে মেনে নেয়নি যুবকের পরিবার। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিক বৈঠকও হয়েছিল। এতে মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েন হিরণ। এদিকে সোমবার সকাল ৯টার দিকে বাড়ির সামনে অর্জুন গাছের ডালের সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগিয়ে হিরণ আত্মহত্যা করেন। পরে বেলা ১১টার দিকে তার মেয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করেন। ওসি মো. হাসান ইমাম জানান, সোমবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম