ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধার ঘরবাড়ি লুটপাট ভাঙচুর মামলায় রেজানুর রহমান খোকন কারাগারে

#

০১ জুন, ২০২৩,  9:49 PM

news image

মেহেরপুর জেলার পৌর শহরের কাথুলি সড়কের ক্যাশব পাড়ার বীর মুক্তিযোদ্ধা মৃত গোলাম রহমান বিশ্বাসের একমাত্র পুত্র সন্তান মিজানুর রহমান মাসুদের বাড়িতে ১৫/২০ জন সশস্ত্র হামলা চালায় ও মুক্তিযোদ্ধার সন্তানকে ভিটেবাড়ি থেকে উচ্ছেদ করে তার জায়গা দখল,ভাংচুর ও লুটপাঠের অভিযোগে ২৮ মে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।মেহেরপুর থানার মামলা নাম্বার ২১৫/২৩। ভুক্তভোগী ঐ মুক্তিযোদ্ধার সন্তানের নাম মো মিজানুর রহমান মাসুদ। তিনি মেহেরপুর পৌর শহরের ৫ নং ওয়ার্ড কাথুলি সড়কের ক্যাশব পাড়ার বীর মুক্তিযোদ্ধা মোঃ মৃত গোলাম রহমান বিশ্বাসের একমাত্র সন্তান। ২৭ মে দুফুর তিনটার দিকে এই ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারিক হাসানের আদালতে জামিন নিতে গেলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভুক্তভোগী মাসুদ জানায় আমার আব্বা আজ ১৮ মাস এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আব্বা মারা যাওয়ার পর থেকে ই আমার চাচারা আমার সাথে এরকম শুরু করেছে।আমার বাবা বীর মুক্তিযোদ্ধা, দেশের জন্য সর্বচ্চ দিয়েছেন।আর আজ তার ঘরে,সে যেখানে ঘুমাতে সেই জায়গাতেও ভাংচুর হামলা চালিয়েছে আমাদের নিরপত্তা কোথাই ?  এজাহার থেকে জানা যায়,আসামীরা ১৫/২০ জন সশস্ত্র হামলা চালায় বাড়িতে।সময় আসামীরা বড় হেমার মেশিন, দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমান বিশ্বাসের বাড়িতে ঢুকে ভুক্তভোগী কে হত্যার উদ্দেশ্যই এই হামলা চালায় বলে সরাসরি অভিযোগ মিজানুর রহমান মাসুদের।পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০/১৫  করে আসামি করে  মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।মামলায় উল্লেখ নগত ১০,০০০০০ লক্ষ টাকা,স্বর্নের গহনা যাহার মুল্য ২৫ লক্ষ টাকা সহ মোট ৮৫ লক্ষ টাকা ক্ষতি সাধন করেছে বলেও উল্লেখ করা হয়েছে। মেহেরপুর থানার মামলা নাম্বার ৩৪। হামলার সময় ভুক্তভোগী মাসুদ ৯৯৯ এ ফোন দিয়ে সাহায্য চাইলে মেহেরপুর সদর থানা থেকে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম