ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

মেহেরপুরে বিষ খাইয়ে ২ সন্তানকে হত্যার চেষ্টা

#

নিজস্ব প্রতিনিধি

০৩ অক্টোবর, ২০২২,  4:26 PM

news image

মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামে মধুর সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দুই সন্তানকে হত্যার চেষ্টা চালিয়েছেন এক মা। রোববার (২ অক্টোবর) বিকেলের দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে। তবে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শিশুরা। চিকিৎসাধীন দুই শিশু হলেন- হুসাইন (৩) ও দিলরুবা (৮) ও। শিশুদের মা মনিকা খাতুন কোলা গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী। স্থানীয়রা জানান, রোববার বিকেলে মনিকা তার দুই শিশুকে ডেকে নিয়ে মধুর সঙ্গে বিষ মিশিয়ে জোর করে খাইয়ে দেন।

কিছুক্ষণের মধ্যে দিলরুবা ও হোসাইন ছটফট করতে থাকে। এ সময় তাদের ছটফট করতে দেখে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নিয়ে যান। স্থানীয়রা আরও জানান, মনিকার মাথায় সমস্যা রয়েছে। যে কারণে তার দুই সন্তানকে বিষ খাইয়ে থাকতে পারেন। তবে এ ঘটনার পর মনিকাকে তার বাবা-মা নিয়ে গেছেন। এ বিষয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, রোববার রাতে এ ঘটনা ঘটে। শিশু দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম