ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

মেহেন্দিগঞ্জে বজ্রপাতে শ্বশুর-জামাতা নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৭ মার্চ, ২০২৩,  9:50 PM

news image

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে শ্বশুর ও জামাতা নিহত হয়েছেন। সোমবার (২৭ মার্চ) মেহেন্দিগঞ্জের কালীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (নিরস্ত্র) মো. মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে উপজেলার গজারিয়া নদীতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার চর এককরিয়া ইউনিয়নের চারলতা গ্রামের মৃত ইছাহাক বিশ্বাসের ছেলে শহীদ বিশ্বাস (৬৯) এবং তার জামাতা মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের বাজিদ খাঁ গ্রামের শহীদ বেপারীর ছেলে রাসেল বেপারী (৩২)। পরিদর্শক (নিরস্ত্র) মো. মারুফ হোসেন জানান, সোমবার ভোরে ডিঙি নৌকায় শ্বশুর ও জামাতা গজারিয়া নদীতে মাছ শিকার করতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে দুজন নিহত হন। নৌ পুলিশের ইনচার্জ মো. ফারুখ হোসেন জানান, কোনো অভিযোগ না থাকায় দুজনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম