ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

মেসি থাকলে জয় সবসময়ই সহজ: মার্টিনেজ

#

স্পোর্টস ডেস্ক

২৭ নভেম্বর, ২০২২,  4:37 PM

news image

আর্জেন্টিনার জন্য ম্যাচটি ছিল বাঁচা-মরার লড়াই। মেক্সিকোর বিপক্ষে হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে লিওনেল মেসি–আনহেল ডি-মারিয়ার দলকে। এমন ম্যাচে দুর্দান্ত জয়ের দেখা পায় টিম আর্জেন্টিনা। শনবিার দিবাগত রাতে মেক্সিকোর আক্রমণে গিয়ে খেই হারাচ্ছিল আলবিসেলেস্তেরা। কিছুতেই ভাঙতে পারছিল না মেক্সিকোর জমাট রক্ষণ। প্রথমার্ধ কাটে গোলশূন্যভাবে। দ্বিতীয় অর্ধ থেকে নিজেদের ছন্দে ফিরে আর্জেন্টিনা, তবুও মিলছিল না গোলের দেখা। সেটি আসে লিওনেল মেসির পা থেকে। ২৫ গজ দূর থেকে নেওয়া শটে দলকে স্বস্তি এনে দেন তিনি। ম্যাচের শেষে তার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সতীর্থ গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। প্রথমার্ধে দারুণ একটি সেভ দেওয়া এই ফুটবলার বলেছেন, ‘মেক্সিকো আমাদের খুব কঠিন একটা ম্যাচের সামনে ফেলেছিল প্রথমার্ধে। কিন্তু লিওনেল মেসি থাকলে সবসময় সবকিছু সহজ।’ সৌদি আরবের কাছে টুর্নামেন্টের প্রথম ম্যাচে হেরেছিল আর্জেন্টিনা। ওই ম্যাচের পর ভেঙে পড়েছিলেন দলটির সমর্থকদের অনেকে। ফুটবলারদের জন্য কেমন ছিল? মেক্সিকো ম্যাচের পর মার্টিনেজ বলেছেন, তাদের জন্যও গত তিনদিন ছিল কঠিন। তিনি বলেছেন, ‘প্রত্যাশার কারণে গত তিনদিন ছিল খুবই কঠিন। অপরাজিত থাকার রেকর্ড ভেঙে গিয়েছিল, আমরাও ভুলভাবে বিশ্বকাপ শুরু করেছিলাম। আজকে আমরা দেখিয়েছি এখানে আরও বড় কিছুর জন্য এসেছি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম