ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

মেসির খেলা দেখতে স্টেডিয়ামে স্কালোনি

#

স্পোর্টস ডেস্ক

১৩ আগস্ট, ২০২৩,  5:11 PM

news image

লিওনেল মেসিকে দলে ভেড়ানোর পর রীতিমতো উড়ছে ইন্টার মায়ামি। আর্জেন্টাইন এই তারকার জাদু দেখতে স্টেডিয়ামগুলোতে কানায় কানায় পরিপূর্ণ থাকে মানুষ। টিকিটের দাম হয় আকাশচুম্বী। তারপরও চাহিদা থাকে তুঙ্গে। মেসির এমন পারফরম্যান্স দেখতে এবার আর্জেন্টিনা থেকে উড়ে এসেছেন তারই জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি। লিগস ক্লাবের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সময় শনিবার সকালে শার্লট এফসিকে ৪-০ গোলে উড়িয়ে দেয় ইন্টার মায়ামি। যেখানে শেষের গোলটি আসে মেসির পা থেকেই। ম্যাচটিতে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ। ড্রাইভ পিঙ্ক স্টেডিয়ামে স্কালোনি প্রবেশ করতেই আর্জেন্টাইন ভক্তরা ঘিরে ধরে তাকে। ছবি তুলতে থাকে পছন্দের কোচের সঙ্গে। পরিবারের সঙ্গে মিয়ামিতে ছুটি কাটাতে আসা আর্জেন্টাইন এই কোচ কথা বললেন মেসিকে নিয়ে। জানালেন সে যখন খুশি থাকে এমনই পারফরম্যান্স দিতে থাকে।  স্কালোনি বলেন, ‘তিনি বলেন, ‘লিওকে (মেসি) দেখতে আমি সপরিবারে এখানে এসেছি। আমি দেখেছি, সে এখানে খুবই সুখী। আর সে যখন খুশি থাকে তখন অন্যদের চেয়ে ভিন্নভাবে সবকিছু করে থাকে।’ ম্যাচটির ৮৬তম মিনিটে গোল পান মেসি। এই গোলে এই নিয়ে মায়ামির হয়ে ৫ ম্যাচ খেলে সবকটিতে গোল করলেন আর্জেন্টাইন জাদুকর। প্রথম ম্যাচে বদলি হয়ে নেমে দারুণ ফ্রি কিকে গোল করে দলকে জিতিয়ে দেন নাটকীয়ভাবে। পরের তিন ম্যাচেই গোল করেন দেইটি করে। এবার এই ম্যাচের গোল মিলিয়ে ৫ ম্যাচে তার গোল এখন ৮টি। এছাড়াও সহায়তা করেছেন ৩টি গোলে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম