ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

মেসিবিহীন আর্জেন্টিনাকে জোড়া গোল করে জেতালেন মার্তিনেজ

#

স্পোর্টস ডেস্ক

৩০ জুন, ২০২৪,  5:12 PM

news image

লাওতারো মার্তিনেজের জোড়া গোলে পেরুকে ২-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। যদিও কোপা আমেরিকার গ্রুপ পর্বের এ ম্যাচে চোটের কারণে দলের সেরা তারকা লিওনেল মেসি ও নিষেধাজ্ঞার কারণে ডাগআউটে ছিলেন না কোচ লিওনেল স্কালোনি। তবে দারুণ ফর্মে থাকা মার্তিনেজের কল্যাণে জয় পেতে কোনো সমস্য হয়নি আলবিসেলেস্তাদের। গ্রুপ ‘এ’ থেকে এ জয়ের পর ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। দিনের অন্য ম্যাচে চিলিকে রুখে দিয়ে এই গ্রুপ থেকে আর্জেন্টিনার সঙ্গী হয়েছে কানাডা। আজ বাংলাদেশ সময় ভোরে ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে মেসিসহ বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামে আর্জেন্টিনা। যেখানে ম্যাচের ২৬তম মিনিটে এগিয়ে যেতে পারত আর্জেন্টিনা। তবে ফ্রি–কিক থেকে লেয়ান্দ্রো পারাদেসের নেওয়া শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দিয়ে পেরুকে রক্ষা করেন গোলরক্ষক পেদ্রো গায়াসি। অবশেষে বিরতির পরপর ডেডলক ভেঙে আর্জেন্টিনা। দলকে এগিয়ে দেন লাওতারো মার্তিনেজ। দলীয় সমন্বয়ের এক আক্রমণ থেকে দি মারিয়ার পাসে গোলটি করেন এ ইন্টার মিলান স্ট্রাইকার। খেলার ৮৬তম মিনিটে আর্জেন্টিনা দ্বিতীয় গোলটি পেয়ে যায়। নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন মার্তিনেজ। এ নিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষ ৬ ম্যাচে ৭ গোল করলেন মার্তিনেজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম