ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

মেসিকে ছাড়িয়ে রোনালদোর এখন রেকর্ড ছোঁয়ার অপেক্ষা

#

স্পোর্টস ডেস্ক

০৭ সেপ্টেম্বর, ২০২৫,  4:52 PM

news image

ক্রিশ্চিয়ানো রোনালদোর স্বপ্ন—রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলা। সেই যাত্রা শুরু হলো দারুণভাবে। আর্মেনিয়ার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে পর্তুগালের ৫-০ গোলের জয়ে দুটি গোল করেছেন তিনি। বিশ্বকাপ বাছাইপর্বে এত দিন সমান ৩৬ গোল ছিল দুইজনের। আজ মেসিকে ছাড়িয়ে যাওয়া রোনালদোর গোল হয়ে গেছে ৩৮টি। ৩৬ গোল করতে মেসির লেগেছে ৭২ ম্যাচ, আর রোনালদো ৩৮ গোল করেছেন ৪৮ ম্যাচে। মেসিকে ছাড়িয়ে গেলেও বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলের রেকর্ড থেকে আরও এক গোল দূরে রোনালদো। সব মহাদেশ মিলিয়ে সেই রেকর্ডটি গুয়াতেমালার কিংবদন্তি কার্লোস রুইজের। ১৯৯৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত গুয়াতেমালার হয়ে খেলা রুইজ বিশ্বকাপ বাছাইপর্বে ৪৭ ম্যাচ খেলে করেছেন ৩৯ গোল। রুইজের রেকর্ডটি হয়তো বেশি দিন আর টিকে থাকবে না। কারণ বাছাইপর্বে রোনালদো আরও বেশি কয়েকটি ম্যাচ তো খেলবেনই। রুইজকে ছুঁতে তাঁর দরকার এক গোল, ছাড়িয়ে যেতে দুটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম